নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন ও মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার অভিযোগপত্র শিগগির আদালতে উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
রোববার দুপুরে নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর তীরে বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেডে কোস্ট গার্ডের জন্য নির্মিত দু’টি হারবার পেট্রলবোট হস্তান্তর অনুষ্ঠানে মন্ত্রী এ তথ্য জানান।
তিনি বলেন, মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা মামলাটি স্বচ্ছ ও অধিকতর তদন্তের জন্য র্যা বের কাছে হস্তান্তর করা হয়েছে। র্যামব শিগগির ত্বকী হত্যার অভিযোগপত্র আদালতে জমা দেবে।
তিনি বলেন, সাত খুন শুধু নারায়ণগঞ্জবাসীকে নয় সারা দেশবাসীসহ আমাদের সবাইকে নাড়া দিয়েছে। সাত খুনের ঘটনায় কারা জড়িত তাদের চিহ্নিত করা হয়েছে।
তিনি বলেন, শিগগিরই আলোচিত এই সাত খুন মামলার অভিযোগপত্রও আদালতে দাখিল করা হবে।
জেএ





