বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান প্রোটোকল অ্যান্ড ইনল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্ট অ্যান্ড ট্রেড (পিআইডব্লিউটিটি) এর খসড়া সংশোধনের প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সংস্কার ও সমন্বয়) মো. নজরুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।
এমকে





