চট্টগ্রামের পাঁচ উপজেলায় পৃথক অভিযান চালিয়ে বিএনপি জামায়াতের ১৪ কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার গভীর রাত থেকে বুধবার সকাল পর্যন্ত পৃথক পৃথক অভিযানে নাশকতার সঙ্গে জড়িত থাকার দায়ে এসব ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
চট্টগ্রাম জেলা পুলিশের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয় জেলার সীতাকু-, রাঙ্গুনিয়া, মিরসরাই, লোহাগাড়া ও সাতকানিয়া উপজেলায় অভিযান চালিয়ে জামায়াতের সাতকর্মী এবং বিএনপির সাত কর্মীকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা বিভিন্ন নাশকতামূলক কর্মকান্ডের সঙ্গে সম্পৃক্ত বলে পুলিশ জানিয়েছে। বুধবার দুপুরে গ্রেফতারকৃতদের সুনির্দিষ্ট মামলায় আদালতে সোপর্দ করা হবে।
ইআর





