রাজধানীর পল্লবীতে সুমন (২৮) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শনিবার রাত ৯টার দিকে পল্লবীর ধ-ব্লকে ৭/৮ জন সন্ত্রাসী এলোপাতাড়ি গুলি করলে সে গুরুতর আহত হয়।
পরে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পল্লবীর থানার এসআই আব্দুল জব্বার সরকার জানান, কী কারণে তাকে হত্যা করা হয়েছে তা জানা যায়নি। এমনকি তাৎক্ষণিকভাবে তার পরিচয়ও নিশ্চিত হওয়া যায়নি।[b]
ঢাকা, ২৫ জানুয়ারি (টাইমনিউজবিডি.কম) // এআর[/b]