বঙ্গোপসাগরের মহেশখালী উপজেলার সোনাদিয়া চ্যানেল এলাকায় সমুদ্রে চারটি মরদেহ পাওয়া গেছে। মরদেহগুলো প্রায় অর্ধগলিত অবস্থায় রয়েছে।

বৃহস্পতিবার সকালে জোয়ারের পানিতে মরদেহগুলো ভেসে এসেছে বলে জানিয়েছেন মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাস।

তিনি জানান, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে সমুদ্রে পূর্ণ জোয়ার হয়। এসময় জোয়ারের তোড়ে গভীর সমুদ্রের দিক থেকে মরদেহগুলো ভেসে আসে। পরে ভাটার সময় তা চরে আটকা পড়ে। অর্ধগলিত মরদেহগুলো উদ্ধারে পুলিশ কাজ করছে বলেও জানান ওসি।

জেড