বিসিএস সাধারণ শিক্ষা সমিতির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির ডাকে সারাদেশে মানববন্ধন কর্মসূচীর অংশ হিসাবে ময়মনসিংহের আনন্দমোহন বিশ্ববিদ্যালয় কলেজে সকল শিক্ষক, শিক্ষিকাদের অংশগ্রহনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকাল ১১ টায় কলেজ ক্যাম্পাসে ঘন্টাব্যাপি এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়।
মানববন্ধনের দাবিগুলো হল, বেতন ও চাকরি কমিশনের প্রস্তাবিত রিপোর্টে পদ আপগ্রেড, সিলেকশন গ্রেড ও টাইম স্কেল বহাল, পদোন্নতি বৈষম্য নিরসনে ব্যাচ ভিত্তিক পদোন্নতি, নবসৃষ্টি মাদ্রাসা অধিদপ্তরের মহাপরিচালক পদসহ অন্যান্য সকল পদে শিক্ষা ক্যাডার থেকে পদায়ন, পাবলিক পরীক্ষায় দায়িত্বরত শিক্ষকদের পূর্ণাঙ্গ নিরাপত্তা দান।
বিসিএস কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সচিব মোঃ আতিকুর রহমানের সঞ্চালনায় উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন কলেজ অধ্যক্ষ প্রফেসর মো: জাকির হোসেন, উপাধ্যক্ষ ড. গাজী হাসান কামাল, প্রফেসর মো: আব্দুল মোতালেব, ড. দিদারুল ইসলাম ও ড. রেজিনা আক্তার।
ওএইচ/ইআর





