ফেনীতে পরশুরাম ডায়াবেটিক হাসপাতালের বহুতল ভবন নির্মাণের জন্য ১০ লাখ টাকা অনুদান দিয়েছে বসুন্ধরা গ্রুপ।
বুধবার দুপুরে রাজধানীর বারিধারায় বসুন্ধরা গ্রুপের প্রধান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ অনুদানের চেক তুলে দেয়া হয়।
বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহানের পক্ষ থেকে গ্রুপের অ্যাডভাইজার ট্রেজারার ময়নাল হোসেন চৌধুরী ১০ লাখ টাকার চেক পরশুরাম ডায়াবেটিক সমিতির প্রতিনিধি আলাউদ্দিন চৌধুরী নাসিমের কাছে হস্তান্তর করেন।
এরই মধ্যে হাসপাতালটির বহুতল ভবন নির্মাণের কাজ শুরু হয়ে গেছে। পরশুরাম উপজেলা সদরে উপজেলা পরিষদ থেকে ১২ দশমিক ৫ শতক জমি হাসপাতাল ভবন নির্মাণের জন্য স্থায়ীভাবে বরাদ্দ দেয়া হয়।
চেক হস্তান্তরের সময় বসুন্ধরা গ্রুপের (পিআর) উপদেষ্টা লে. কর্নেল (অব.) খন্দকার আবদুল ওয়াহেদ ও মার্কেটিং বিভাগের প্রধান এম এম জসিম উদ্দিনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
ঢাকা, ২৭ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেএইচ





