পিরোজপুরের মঠবাড়িয়া বাজারে আগুনে পুড়ে গেছে ১৫টির অধিক দোকান ও বাড়ি। এতে কয়েক কোটি টাকার সম্পদ ক্ষতি হয়ে থাকতে পারে বলে আশঙ্কা করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ রাত সাড়ে ৮টার দিকে মঠবাড়িয়া শহরের লেপপট্টিতে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। মঠবাড়িয়া ও ভান্ডারিয়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এবং বরগুনার পাথরঘাটা ফায়ার সার্ভিসের একটি ইউনিট দেড় এক ঘণ্টা প্রচেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

কীভাবে আগুনের সূত্রপাত তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। আগুনে কমপক্ষে ১৫টি দোকান ও বাড়ি পুড়ে গেছে। যার ক্ষতির পরিমাণ ৩ কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে বলেও জানান তারা।

কেএইচ