রাজধানীর লালবাগের শহীদনগরে ২৭টি ককটেল ও বিস্ফোরকসহ দুই ছাত্রদলকর্মীকে আটক করা হয়েছে বলে দাবি করেছে পুলিশ।
সোমবার সকালে তাদের আটক করা হয়। আটকরা হলেন— মো. বেলাল (২১) ও মো. রিসালাত (২২)।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (লালবাগ) মফিজউদ্দিন আহমেদ বলেন, ‘গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শহীদনগরে একটি সাততলা ভবনের তৃতীয় তলা থেকে বেলাল ও রিসালাতকে আটক করা হয়। ককটেল ও বিস্ফোরকগুলো বাড়ির ছাদে লুকানো ছিল।’
আটকদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
এএইচ





