ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে প্রায় ২৪ কিলোমিটার এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

মঙ্গলবার সকাল ৮টায় মির্জাপুরের শুভল্যা থেকে গাজীপুরের চন্দ্র পর্যন্ত প্রায় ২৪ কিলোমিটার এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।

মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) জুলহাস উদ্দিন জানান, সোমবার রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে একাধিক দুর্ঘটনা ঘটে। এ ছাড়া মহাসড়কে যানবাহনের চাপ বেশি থাকায় এ যানজটের সৃষ্টি হয়েছে।

এমএনজে