আনুমানিক ২০ বছর বয়সের এক তরুণীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৪ মার্চ) দুপুর আড়াইটার দিকে রাজধানীর বাড্ডার সাতারকূলের নেপচুন প্রজেক্টের বালুর মাঠ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) খান নুরুল ইসলাম জানান, ময়না তদন্তের জন্য তরুণীর মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

জেএ