জামালপুরে বিএনপির মেয়র প্রার্থীর দুটি নির্বাচনী অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে আ.লীগ মেয়র প্রার্থীর সমর্থকরা। বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় জামালপুর পৌরসভার কাচারীপাড়া এলাকায় বিএনপি মেয়র প্রার্থী অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুনের নির্বাচনী প্রচার কেন্দ্রে দুদফা হামলা চালায় আ.লীগ দলীয় মেয়র প্রার্থীর সমর্থকরা। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সন্ধ্যার পর জিয়া কলেজ এলাকায় বিএনপি প্রার্থীর অপর একটি নির্বাচনী ক্যাম্পে অগ্নিসংযোগ করা হয়। এতে ক্যাম্পের কাপড়ের সামিয়ানা পুড়ে যায়।
বিএনপি প্রার্থী ওয়ারেছ আলী মামুন অভিযোগ করে জানান, নৌকার পক্ষে মিছিল থেকে দুদফা হামলা চালিয়ে তার নির্বাচনী অফিসের চেয়ার-টেবিল ভাঙচুর করে আ.লীগ প্রার্থীর সমর্থকরা। সন্ধ্যার পর তার অপর একটি নির্বাচনী ক্যাম্পে অগ্নিসংযোগ করা হয়।
জামালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আউয়াল জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
এমএইচ





