বারডেম হাসপাতালে চিকিৎসকদের ওপর হামলার ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। এতে পুলিশ কর্মকর্তা মাসুদকেও আসামি করা হয়েছে।
রোববার সকালে বারডেমের জ্যেষ্ঠ নিরাপত্তা সুপার মো. মানিক মোল্লা বাদি হয়ে মহানগর হাকিম আদালতে এ মামলা করেন বলে জানাগেছে।
এ মামলায় সাবেক শ্রম প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ানের ব্যক্তিগত সহকারী ইসহাক হোসেন বাবু, ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেনসহ ৪ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়াও অজ্ঞাত পরিচয় ২০ থেকে ২৫ জনকে আসামি করা হয়েছে।
বাদীর আইনজীবী আমিনুল গনি বলেন, মহানগর হাকিম মিজানুর রহমানের আদালতে আজই মামলার শুনানি হবে।
[b]ঢাকা, ২০ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এসআর
[/b]





