রাজধানীর লালবাগ ও মিরপুরে পৃথক ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু হয়েছে। তারা হলেন রাজিব (২১) ও আমজাদ হোসেন (৩২)।
মঙ্গলবার বিকেলে এ দুটি ঘটনা ঘটে।
লালবাগের আরএনজি রোড এলাকায় শাহিন মেটাল ওয়ার্কশপে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন রাজিব। সহকর্মী সোহেল তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অন্যদিকে, মিরপুর ৬ নম্বর এলাকায় ওয়াসার লাইনে কাজ করার সময় ড্রিল মেশিনে বিদ্যুৎস্পৃষ্ট হন আমজাদ হোসেন। এ সময় সহকর্মী নুরুন্নবী তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতদের বিস্তারিত পরিচয় জানা যায়নি। তাদের মরদেহ ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রয়েছে।
এমকে





