চট্টগ্রামে আনসারুল্লাহ বাংলা টিমের ৩ সদস্যকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তাদের কাছ থেকে জিহাদি বই ও ল্যাপটপ জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার গভীর রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত পৃথক অভিযানে এদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হচ্ছে, আহমেদ হোসেন রনি, ফরহাদ হোসেন এবং ইমরান হোসেন।
চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার নাজমুল হাসান জানান, গোপন সূত্রে তথ্য পেয়ে চট্টগ্রাম মহানগরীর ডবলমুরিং থানার পাঠানটুলি থেকে ফরহাদ নামে এক জঙ্গিকে গ্রেপ্তার করা হয়।
এর পর কর্ণফুলী থানার শিকলবাহা এবং পটিয়া উপজেলা থেকে রনি এবং ইমরানকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা আনসারুল্লাহ বাংলা টিমের সক্রিয় কর্মী বলে পুলিশের কাছে স্বীকার করেছে।
এসএম





