জেলার খলানসামা উপজেলার একটি পরীক্ষা কেন্দ্রে দায়িত্বরত অবস্থায় মোবাইল ফোন সঙ্গে রাখার দায়ে এক পরিদর্শককে দণ্ড প্রদান করেছে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.সাজেবুর রহমান।
সূত্র জানায়, আজ মঙ্গলবার খানসামা এসএসসি পরীক্ষা কেন্দ্র গোয়ালডিহি উচ্চ বিদ্যালয়ে গণিত বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে দায়িত্বরত পরিদর্শক রামনগর উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের শিক্ষক রমানাথ রায় সরকারি নির্দেশকে উপেক্ষা করে মোবাইল ফোন নিয়ে পরীক্ষার রুমে অবস্থান করেন।
এসময় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.সাজেবুর রহমান কেন্দ্র পরিদর্শনে এসে ওই পরিদর্শকের কাছে মোবাইল ফোন পেয়ে তাকে ১ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১০ দিনের দণ্ড প্রদান করেন।
এ নিয়ে খানসামায় ব্যাপক তোলপাড় শুরু হয়ে। অপরদিকে কয়েকটি গোপন সূত্র জানায়, ওই কেন্দ্রে রমানাথ রায়ের কোচিং পড়ুয়া শিক্ষার্থী ছিল এবং তিনি শিক্ষার্থীদের ইংরেজি ও গণিত বিষয় পরীক্ষায় সহযোগিতা করতে চুক্তি বদ্ধ হন।
এ ব্যাপারে রমানাথের শিক্ষা প্রতিষ্ঠান এলাকার একাধিক ব্যক্তির সঙ্গে মুঠোফোনে কথা বলে জানা যায়, বিদ্যালয়ে শিক্ষার্থীদের ঠিকমত পড়াশোনা না করিয়ে তিনি তার কোচিং বাণিজ্যে বেশি মনোযোগ ও সময় দেন।
এআই





