কুষ্টিয়া জেনারেল হাসপাতালে করোনা ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১৫ জন করোনা পজেটিভ হয়ে এবং ৪ জন উপসর্গ নিয়ে মারা গেছেন।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আশরাফুল আলম এইসব তথ্য জানিয়েছেন।

গত ২৪ ঘণ্টায় ৬৭৫টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ২৫৩ জনের। শনাক্তের হার ৩৭.৪৮ শতাংশ। যা আগের দিনের তুলনায় বেশি। হাসপাতালে রোগী ভর্তি রয়েছে ১৮২ জন। এর মধ্যে করোনা পজেটিভ ১৪১ জন ও উপসর্গ নিয়ে ভর্তি আছে ৪১ জন।

এমবি