৫ সচিব পদে রদবদল করা হয়েছে। আজ রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় এ ব্যাপারে প্রজ্ঞাপন জারি করে।

ওই প্রজ্ঞাপনে বিসিএস প্রশাসন একডেমির রেক্টর শফিক আলম মেহেদীকে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব পদে নিয়োগ দেওয়া হয়েছে। নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব সৈয়দ মঞ্জুরুল ইসলামকে স্বাস্থ্য সচিব করা হয়েছে।

যোগাযোগ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ) ফরিদ আহম্মেদ চৌধুরীকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব (ভারপ্রাপ্ত সচিব পদমর্যাদায়) করা হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব  সোহরাব হোসাইনকে  বিসিএস প্রশাসন একডেমির রেক্টর (ভারপ্রাপ্ত সচিব পদমর্যাদায়) পদে নিয়োগ দেওয়া হয়েছে।

এছাড়া জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শাহজাহান আলী মোল্লাকে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সচিব (ভারপ্রাপ্ত সচিব পদমর্যাদায়) নিয়োগ করা হয়েছে।

উল্লেখ্য, অনিয়ম করে মুক্তিযোদ্ধা সনদ নেওয়ার ঘটনায় স্বাস্থ্যসচিব এম এম নিয়াজ উদ্দিন মিঞা এবং পিএসসির সচিব এ কে এম আমির হোসেন স্বেচ্ছায় অবসরে যান।

জেএ