চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের সাহিত্য বিষয়ক সম্পাদক তরিকুল ইসলাম সিদ্দিকী নয়ন (৪০) কে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

রোববার দুপুরে সদর আধুনিক হাসপাতালের সামনে থেকে ডিবি পুলিশ তাকে গ্রেফতার করে।

সদর মডেল থানার ওসি মো. জসীম উদ্দিন জানান, গ্রেফতারকৃত তরিকুল ইসলাম সিদ্দিকী নয়নের বিরুদ্ধে হত্যা, অগ্নিসংযোগ, ভাংচুরসহ ১৮টি মামলা রয়েছে।

জেএ