ফরিদপুর শহরের উত্তর আলীপুর এলাকার প্রামানিক পাড়ায় আবুল বাসার (৬০) নামে এক বৃদ্ধকে কুপিয়ে ও গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (২৫ সেপ্টেম্বর) রাত ৮টার বৃদ্ধের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত আবুল বাসার কৃষিকাজ ও ঝাঁড়ফুক করে জ্বিন ছাড়ানোর কাজ করতো বলে জানিয়েছে তার পরিবার।

নিহতের ছেলে জান্নাতুন নাঈম জানায়, ৮/১০জন দুর্বৃত্ত দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে ঘরে প্রবেশ করে বাড়ির অন্য সদস্যদের জিম্মি করে। এসময় আবুল বাসারকে অন্য রুমে নিয়ে কুপিয়ে ও গলাকেটে হত্যা করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

নিহতের স্ত্রী সাহিদা পারভীন জানায়, কিছুদিন ধরে আবুল বাশার ম্যাগনেট সংগ্রহের ব্যবসায় জড়িয়ে পড়েছিল। তিনি দাবি করেন, ব্যবসার টাকা ভাগাভাগি নিয়ে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে।

কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। হত্যাকাণ্ডের বিভিন্ন দিক খতিয়ে দেখা হচ্ছে।


এমএনজে