নেত্রকোনা সদর উপজেলার বলনিয়া এলাকায় বিদ্যুৎস্পর্শ হয়ে দাদি-নাতি নিহত হয়েছেন। শনিবার (২০ জুলাই) রাতে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- শরীফা আক্তার (৪৮) নেত্রকোনা সদর উপজেলার বলনিয়া গ্রামের নজরুল ইসলামের স্ত্রী। তার নাতি আরমান হোসেন (৮)।
নেত্রকোনা মডেল থানার এসআই মো. বিল্লাল হোসেন জানান, হাঁস-মুরগি বন্যপ্রাণীর হাত থেকে রক্ষা করতে খোয়াড়ের চারপাশে বৈদ্যুতিক সংযোগ দিয়ে ফাঁদ তৈরি করা হয়।রাতে ওই ফাঁদে অসাবধানতাবসত দাদি বিদ্যুৎস্পর্শ হন। দাদিকে বাঁচাতে গিয়ে নাতিও তারে জড়িয়ে পড়েন।
তাদের উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নেয়া হলে সেখানে দায়িত্বরত চিকিৎসক দাদি-নাতিকে মৃত বলে ঘোষণা করেন।
এসএম





