নোয়াখালীর হাতিয়া উপজেলা সরকারী দ্বীপ কলেজের অধ্যক্ষ দেবব্রত দাস গুপ্ত’র কাছে ভূয়া শিক্ষামন্ত্রণালয়ের যুগ্ম শিক্ষা সচিব সেজে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবু তাহের মোহাম্মদ কামরুল হাসান সহ ২ জন ০১৯১০৩৯৬৯৪৯ ও ০১৯২৮৬৭৫৫৫৬ নম্বর বিকাশে ১ লাখ টাকা চাঁদা দাবী করার অভিযোগ পাওয়া গেছে।
শনিবার সন্ধ্যার পর কামরুল হাসান সহ ২ জন প্রতারণার আশ্রয় নিয়ে অধ্যক্ষের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের হুমকি দিয়ে ১ লাখ টাকা চাঁদার মধ্যে ২৫ হাজার টাকা ওই বিকাশ নম্বরে নিয়ে যায়। রাতেই অধ্যক্ষ শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম শিক্ষা সচিবের কাছে সত্যতা যাচাই করে টেলিফোন করে।
টেলিফোনে ওই ২ প্রতারক ভুয়া যুগ্ম শিক্ষা সচিব সেজে মোবাইলে তার কাছে চাঁদা নেওয়ার সত্যতা প্রমাণিত হওয়ার অভিযোগে থানায় জিডি করেছেন।
সুত্রে জানায়, হাতিয়া উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবু তাহের মোঃ কামরুল হাসান সহ ২ প্রতারক ভুয়া শিক্ষা মন্ত্রনালয়ের যুগ্ম শিক্ষা সচিব সেজে অধ্যক্ষের বিরদ্ধে বিভিন্ন দুর্নীতির অভিযোগে হুমকি দিয়ে ১ লাখ টাকা ওই বিকাশে চাঁদা দাবি করেছে।
অধ্যক্ষ অবস্থা বেগতিক দেখে ওই ২ প্রতারককে তাদের মোবাইল বিকাশে ২৫ হাজার টাকা চাঁদা দিয়েছে। রাতেই অধ্যক্ষ শিক্ষা মন্ত্রনালয়ের যুগ্ম শিক্ষা সচিবকে টেলিফোনে জিজ্ঞাসাবাদ করলে তাকে কোনো টেলিফোন করেনি বলে নিশ্চিত করেন।
অধ্যক্ষ ওই ২ বিকাশ নম্বর যাচাই করে জানতে পারেন ১টি হাতিয়া উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবু তাহের মোঃ কামরুল হাসান ও অপরজন হাতিয়ায় বেসরকারী কলেজের অফিস সহকারী সহ ২ জনেরই।
রাতেই অধ্যক্ষ ওই ২ প্রতারকের বিরুদ্ধে শিক্ষা মন্ত্রনালয়ের ভুয়া যুগ্ম শিক্ষা সচিব সেজে চাঁদা নেওয়া ও তাকে হুমকি দেওয়ায় অভিযোগে থানায় জিডি করেছেন।
মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবু তাহের মোহাম্মদ কামরুল হাসানের ০১৭২৭৭৩৯৯১৯ নম্বরে একাধিকবার যোগাযোগ করেও না পাওয়ায় তার মতামত নেওয়া সম্ভব হয়নি।
এদিকে হাতিয়া সরকারী দ্বীপ কলেজের অধ্যক্ষ দেবব্রত দাস গুপ্ত জানান, শিক্ষা মন্ত্রনালয়ের ভুয়া প্রতারনা করে যুগ্ম শিক্ষা সচিবের নাম ভাঙ্গিয়ে আমার কাছে ১ লাখ টাকা চাঁদা দাবি করে ওই মোবাইলে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবু তাহের মোহাম্মদ কামরুল হাসান সহ ২ জন। পরে শিক্ষা মন্ত্রনালয়ের যুগ্ম শিক্ষা সচিবকে টেলিফোনে ওই ২ প্রতারক ভুয়া চাঁদাবাজ হিসেবে তাদের বিরুদ্ধে থানায় জিডি করা হয়েছে।
পরদিকে হাতিয়া থানার ওসি নুরুল হুদা জানান, অধ্যক্ষের কাছে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সহ ২ জন ওই বিকাশে ১ লাখ টাকা চাঁদা দাবি করে ২৫ হাজার টাকা নেওয়ার অভিযোগে থানায় তাদের বিরুদ্ধে জিডি করা হয়েছে। এ ব্যাপারে তদন্ত চলছে।
এসএইচ





