বাংলা সাহিত্যের জননন্দিত কথাসাহিত্যিক-চলচিত্র নির্মাতা হুমায়ূন আহমেদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে নেত্রকোনার কেন্দুয়ায় শোক র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১০টায় হুমায়ূন আহমেদ স্মৃতি সংসদের উদ্যোগে এ র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

র‌্যালির নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমিন।

এসময় কেন্দুয়া রিপোটার্স ক্লাবের সভাপতি মামুনুর রশিদ মামুন, কেন্দুয়া ডিগ্রি কলেজের প্রভাষক বদিউজ্জামান তালুকদার বকুল, শিক্ষক অপু সরকার, মোতাহার হোসেন, আলীনূর ইসলাম, বাউল কবি ইসলাম উদ্দিন, কবি আবুল হাসেম বয়াতী, বাউল শিল্পী কাঞ্চন মিয়া, বাউল নূর মিয়া, সাংবাদিক লাভলু পাল চৌধুরী, রফিকুল ইসলাম, এনজিও কর্মী আজিজুল হক, হুমায়ূন আহমেদ স্মৃতি সংসদের সভাপতি মজিবুর রহমান ও সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জীবনসহ ল্যাবরেটরি স্কুলের ক্ষুদে শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ঢাকা, ১৯ জুলাই (টাইমনিউজবিডি.কম) এসআর