খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার হাজীপাড়া গ্রামের বাসিন্দা রবিউল ইসলাম হত্যার ৩২ ঘন্টা পেরিয়ে গেলেও হত্যাকারী গ্রেফতার না হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন পার্বত্য নাগরিক পরিষদের চেয়ারম্যান ও পার্বত্য বাঙ্গালি ছাত্র পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি ইন্জিনায়ার আলকাছ আল মামুন ভূইয়া।

একই সাথে এই ইস্যুতে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের দেওয়া ৪৮ ঘন্টা আলটিমেটাম শেষে হরতাল অবরোধের মতো কঠোর কর্মসূচী ঘোষণার ইঙ্গিত দেন তিনি।

ইন্জিনিয়ার আলকাছ আল মামুন ভূইয়া বলেন, পার্বত্য এলাকায় বসবাসরত বাঙালিরা দীর্ঘদিন ধরে উপজাতিয় সন্ত্রাসীদের দ্বারা নির্যাতিত নিপিড়িত হয়ে আসছে। লংঘদুদে নয়ন হত্যার ঘা না শুকাতেই নিরিহ বাঙ্গালি মটর সাইকেল চালক রবিউলকে নির্মমভাবে হত্যা করা হয়।

পার্বত্য এলাকার মানুষের অধিকার রক্ষায় পার্বত্য বাসিকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এসময় তিনি হুশিয়ারি উচ্চারণ করে বলেন,  আমাদের আল্টিমেটাম অনুযায়ী উপজাতিয় সন্ত্রাসীদের আটক করতে যদি প্রশাসন ব্যার্থ হয় তবে কঠিন থেকে কঠিন কর্মসূচী দিতে আমরা বাধ্য হবো।

উল্লেখ্য, গত সোমবার গুইমারা উপজেলার হাজীপাড়ার বাসিন্দা ভাড়ায় মোটর সাইকেল চালক রবিউল ইসলাম মটর সাইকেল সহ নিখোজ হন। পরে মঙ্গলবার উপজেলার তৈকর্মা এলাকা থেকে তার লাশ পাওয়া যায়।

এমএ