পাবনার সুজানগরে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের যুবকের নাম আবু বক্কার বলে জানা গেছে। তিনি উপজেলার মানিকহাট গ্রামের আজগর আলীর ছেলে।
আজ (সোমবার) ভোরে পদ্মা নদীতে মাছ ধরার সময় বক্কারকে গুলি করে হত্যা করা হয়।
সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানান, বক্কার তার কয়েক বন্ধুর সঙ্গে ভোরে পদ্মা নদীতে মাছ ধরছিল।
এ সময় কয়েকজন দুর্বত্ত তাকে লক্ষ্য করে গুলি করলে তা বক্কারের শরীরে বিদ্ধ হয়। এতে তিনি পানিতে পড়ে যান। পরে বক্কারের বন্ধুদের দেওয়া খবরের ভিত্তিতে সকাল ৯টায় পুলিশ পদ্মা নদী থেকে তার গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে।
এআই/
জাতীয়
পাবনায় দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত
পাবনার সুজানগরে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের যুবকের নাম আবু বক্কার বলে জানা গেছে। তিনি উপজেলার মানিকহাট গ্রামের আজগর আলীর ছেলে।