নারায়ণগঞ্জের আড়াইহাজারে ডাকাত সন্দেহে এলাকাবাসীর গণপিটুনিতে ১ জনের মৃত্যু হয়েছে ।

রোববার রাত ১টার দিকে উপজেলার বাগদি এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা-সিলেট মহাসড়কের বাগদি এলাকায় রোববার রাতে যানবাহন থামিয়ে ডাকাতির চেষ্টার সময় এলাকার লোকজন একজনকে ডাকাত সন্দেহে পিটুনি দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় ডাকাত দলের অন্যরা পালিয়ে যায়।

আড়াইহাজার থানার ওসি সাখাওয়াত হোসেন ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

উল্লেখ্য, এর আগে শনিবার ভোরে রূপগঞ্জে ডাকাত সন্দেহে পিটিয়ে ৩ ও গত বছরের ১০ ডিসেম্বর আড়াইহাজারে ৮ জনকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

এমএম