২০ দলীয় জোটের ডাকা লাগাতার অবরোধের পাশাপাশি আহুত ৭২ ঘন্টা হরতালের সমর্থনে ১ম দিনে কুষ্টিয়ার বড় বাজার রেল গেটে মিছিল ও পিকেটিং করেছে ইসলামী ছাত্রশিবির কুষ্টিয়া শহরের নেতাকর্মীরা।

রবিবার সকাল ৮ টায় শহরের অফিস সম্পাদক আব্দুল্লাহর নেতৃত্বে শহরের বড় বাজারে মিছিল ও পিকেটিং করে নেতাকর্মীরা। মিছিলটি বড় বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে রেল গেটে এসে শেষ হয়। মিছিল শেষে শিবিরকর্মীরা রাস্তা অবরোধ করে। এসময় রাস্তায় কোন যান চলাচল করতে দেখা যায়নি।

মিছিলে অন্যান্যের মধ্যে সরকারী কলেজ, কেপিআই, হরিপুর থানা ও স্থানীয় শিবির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ইআর