লক্ষ্মীপুরের রামগতিতে কামাল পাশা (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে জেলা পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।
পুলিশের ভাষ্য- তিনি এলাকায় জলদস্যু বাহিনীর প্রধান ও ভুমিদস্যু, তার নামে বিভিন্ন থানায় ১৫টি মামলা রয়েছে।
মঙ্গলবার গভীর রাতে উপজেলার চরপোড়া গাছা গ্রামের স্টিলের ব্রিজ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
কামাল পাশা রামগতির পোড়াগাছার রফিকুল ইসলামের ছেলে।
লক্ষ্মীপুর জেলার সহকারী পুলিশ সুপার (এএসপি-সার্কেল) নাসিম মিয়া বলেন, ‘কামাল ভুমিদস্যু ও জলদস্যু বাহিনীর প্রধান। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা, মেঘনা নদীতে ডাকাতি, চাঁদাবাজি, অপহরণ, নারী নির্যাতন ও সাধারণ মানুষের ভূমি জবর দখলসহ ১৫টি মামলা রয়েছে। দির্ঘদিন পলাতক থাকায় তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি। বুধবার দুপুরে তাকে আদালতে পাঠানো হবে।
কেএইচ





