আশুলিয়ার পলাশবাড়ি এলাকার একটি বাড়ির সামনে রাখা দুটি প্রাইভেটকার থেকে প্রায় দুই হাজার বোতল ফেনসিডিল উদ্ধার করেছে সিআইডি পুলিশ। এ সময় মাদক লুকিয়ে রাখা প্রাইভেটকার দুটিও জব্দ করা হয়।
আশুলিয়ার বাঁশবাড়ি এলাকার মাদক বিক্রেতা আব্দুর রহিম জুয়েলের বাড়িতে রাখা দুটি প্রাইভেটকারের (ঢাকা মেট্রো গ-১১-১৩১৭ ও ঢাকা মেট্রো গ-১৩-১১৭৫) পেছনের ডালায় কৌশলে লুকিয়ে রাখা এ ফেনসিডিল রবিবার সন্ধ্যায় জব্দ করা হয়।
সিআইডি পুলিশের জ্যেষ্ঠ সহকারি পুলিশ সুপার রাহুল আমিন জানান, গোপন খবরের ভিত্তিতে রহিম নামের ওই মাদক ব্যবসায়ীকে ধরতে প্রায় এক মাস আগে থেকে পলাশবাড়ি এলাকার একটি বাসা ভাড়া করে সিআইডি টিম। এরপর থেকে তারা আব্দুর রহিম জুয়েলের ওপর নজরদারি করে আসছিলেন। এর ধারাবাহিকতায় বিকেলে স্থানীয় থানা পুলিশের সহায়তায় জুয়েলের বাড়িতে অভিযান চালিয়ে প্রাইভেটকারে লুকিয়ে রাখা প্রায় ২ হাজার বোতল ফেনসিডিল জব্দ করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় মাদক ব্যবসায়ীরা।
তিনি আরও জানান, আব্দুর রহিম জুয়েল দীর্ঘদিন ধরে উত্তরবঙ্গ থেকে মাদক নিয়ে এসে বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসেছিলেন। এ ঘটনায় মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে।
এমই





