ঝিনাইদহের মহেশপুরে বাস-মাহেন্দ্ররা সংঘর্ষে নিহত হয়েছে দুই জন। ঢাকা-খুলনা মহাসড়কে বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মাহেন্দ্রর সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৪ জন। দুর্ঘটনায় মাহেন্দ্র চালকসহ আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার সকাল ৯টার দিকে কানাইপুর পল্লী-বিদ্যুৎ সমিতি কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ফরিদপুরের সালথা উপজেলার হাসান খাঁ (৩২) ও ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার পদ্মপুকুর গ্রামের লিটন শেখ (৩০), তারা ফরিদপুরের বিভিন্ন এলাকায় দিন মজুরের কাজ করতেন।

কানাইপুর হাইওয়ে পুলিশের সাব-ইন্সপেক্টর মো. নিজামুল ইসলাম জানান, ফরিদপুর থেকে কামার খালীগামী একটি লোকাল বাস বিপরীত দিক থেকে আসা একটি শ্রমিক বাহী মাহেন্দ্র কে চাপা দিলে এ হতাহতের ঘটনা ঘটে। ঘাতক বাসটিকে আটক করেছে পুলিশ। নিহত এবং আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছে।

তারেক/ মাহমুদ