মাগুরা শ্রীপুরের খামারপাড়া গোরস্থান মোড় এলাকার মেসার্স রাতুল এন্টারপ্রাইজে রক্ষিত টেবিলের ড্রয়ার থেকে দেড় লক্ষাধিক টাকা চুরি চুরি হয়ে গেছে।

রাতুল এন্টারপ্রাইজে স্বত্বাধিকারী মোঃ হাসানুজ্জামান মিটুল জানান, আজ ২২ নভেম্বর শূক্রবার জুমার নামাজের আযানের আগ মুহুর্তে ১২টা থেকে সোয়া ১২টার দিকে আমি আমার ব্যবসা প্রতিষ্ঠান মেসার্স রাতুল এন্টারপ্রাইজের দোকানের ভিতর রক্ষিত টেবিলের ড্রয়ারের ভিতরে ১ লক্ষ ৫৩ হাজারের কিছু বেশী টাকা রেখে আমার পাশের দোকানে ৫থেকে ৭ মিনিটের যেয়ে ফিরে আসি। এসেই দেখি ড্রয়ার খোলা, কিন্তু ভিতরে কোনো টাকা নেই! তখন আমি কিংকর্তব্যবিমুঢ় হয়ে এদিক ওদিক খোঁজা খুঁজি করতে থাকি, কিন্তু কাউকে পায়নি।

দোকানের স্বত্বাধিকারী মোঃ হাসানুজ্জামান মিটুল জানান, এ ঘটনায় মামলা করার প্রস্তুুতি চলছে।

শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মাহাবুবুর রহমান জানান, এখনো থানায় কেউ মামলা করতে আসেন নি।

সাইফুল্লাহ/এম