রাজধানীর পুরান ঢাকার দয়াগঞ্জে স্বামীবাগ এলাকায় একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

বুধবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

গেন্ডারিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো: আল-মোমেন জানান, দুর্বৃত্তরা যাত্রীবেশে আনন্দ পরিবহন নামে ওই বাসে আগুন দেয়।

পরে স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলে। এতে বাসের ছয়টি সিট পুড়ে যায়।

ওই ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলেও জানান তিনি।

এমকে