ঈদের কারণে বাড়তি যানবাহনের চাপে সোমবার ভোর থেকে মুন্সিগঞ্জের মাওয়াঘাটের ঢাকা-মুন্সিগঞ্জ সড়কে প্রায় তিন কিলোমিটার পণ্যবাহী ট্রাকজটের সৃষ্টি হয়েছে। ফেরি পারাপারের অপেক্ষায় রয়েছে এক হাজার ট্রাক।
বিআইডব্লিউটিসির ম্যানেজার (বাণিজ্য) সিরাজুল ইসলাম জানান, ভোর থেকে দক্ষিণ বঙ্গগামী একের পর এক পণ্যবাহী ট্রাক আসতে থাকে মাওয়ায়। দুপুর ১২টার দিকে চৌরাস্তা থেকে দীর্ঘ লাইনের সারিতে হাজারখানেক ট্রাক ফেরি পারের জন্য অপেক্ষায় থাকে।
তাছাড়া মাওয়া চৌরাস্তা থেকে খানবাড়ী এলাকা পর্যন্ত তিন কিলোমিটার এলাকায় পণ্যবাহী ট্রাকজটের চিত্র দেখা গেছে। বিআইডব্লিউটিসির ম্যানেজার (বাণিজ্য) সিরাজুল ইসলাম মোবাইল ফোনে এসব তথ্য জানান স্থানীয় সাংবাদিকদের।
তিনি আরো জানান, ঈদের কারণে বাড়তি যানবাহনের চাপে মাওয়াঘাটে ফেরি পারের অপেক্ষায় হাজার খানেক পণ্যবাহী ট্রাকের জট লাগে।
ঢাকা, ২১জুলাই, টাইমনিউজবিডি.কম, এআর





