সোমবার (২৯ ডিসেম্বর) নড়াইলে ঢিলে ঢালা ভাবে হরতাল পালিত হয়েছে।
জেলা কৃষকলীগের নেতৃত্বে সকালে নড়াইল শহরের আলাদাতপুর হতে একটি হরতাল বিরোধী মোটরসাইকেল মিছিল বের হয়ে নড়াইল জেলা রিপোর্টার্স ইউনিটি চত্বরে অনুষ্ঠিত সমাবেশ স্থলে গিয়ে শেষ হয়।
সমাবেশে বক্তব্য দেন জেলা কৃষকলীগের আহবায়ক মোকাররম হোসেন, সদস্য সচিব নুরুজ্জামান নান্নু , জেলা যুবলীগ নেতা মহিদ, ছাত্রলীগের সভাপতি তোফায়েল মাহামুদ তুফান প্রমুখ।
২০ দলীয় জোটের ডাকা দেশব্যাপী এ হরতালে নড়াইলবাসীর দৈনন্দিন কাজ কর্মে বিশেষ কোন প্রভাব ফেলতে পারেনি। জীবনযাত্রা সম্পূর্ন স্বাভাবিক হচ্ছিল ।
হরতাল সফল করতে ২০ দলীয় জোটের নেতা কর্মীদের কোন তৎপরতা লক্ষ্য করা যায়নি। মুষ্টিমেয় দু’একটি দোকান ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখা হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেগুলো খুলতে দেখা যায়।
ব্যাংকগুলোতে লেনদেন স্বাভাবিক ছিল। তবে জেলার নড়াইল মাগুরা, দুর পাল্লার বাস , নড়াইল-যশোর, নড়াইল-খুলনা রুটের কোন যানবাহন চলাচল করে নাই। আইন শৃংখলা রক্ষার জন্য শহরে বিভিন্ন পয়েন্টে উল্লেখযোগ্য সংখ্যক পুলিশ মোতায়েন ছিল।
এসএইচ





