একাত্তরেমানবতাবিরোধীঅপরাধেরদায়েমৃত্যুদণ্ডপ্রাপ্ত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর গ্রামের বাড়ি চট্টগ্রামের রাউজান উপজেলার গহিরা ইউনিয়নে নিজ জন্মস্থান বাইতুল বিলালসংলগ্ন পারিবারিক কবরস্থানে ছোট ভাইয়ের কবরের পাশে তাকে কবর দেওয়ার প্রস্তুতি চলছে।
শনিবার রাত ১২টা ৫৫মিনিটে ঢাকা কেন্দ্রীয় কারাগারে সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসি কার্যকরের পর রাত ৩টা থেকে সালাউদ্দিন কাদের চৌধুরীকে দাফনের জন্য রাউজানে কবর খননের কাজ শুরু হয়।
এর আগে রাত ৩টার দিকে সালাউদ্দিন কাদেরের লাশবাহী অ্যাম্বুল্যান্স পুলিশ পাহারায় ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশে রওনা দেয়।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রদীপ কুমার দাশ জানান, সালাউদ্দিন কাদের চৌধুরীর লাশ নিয়ে ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশে অ্যাম্বুল্যান্স রওনা দেওয়ার পরপরই রাউজানের গ্রামের বাড়িতে পারিবারিক কবরস্থানে সালাউদ্দিন কাদেরের দাফনের জন্য কবর খননের কাজ শুরু হয়।
পারিবারিক সিদ্ধান্তে সালাউদ্দিন কাদের চৌধুরীর নিজ বাড়ি বাইতুল বিলালের পাশ্ববর্তী পারিবারিক কবরস্থানে ছোট ভাই সাইফুদ্দিন কাদের চৌধুরীর কবরের পাশে সালাউদ্দিন কাদের চৌধুরীকে কবর দেওয়ার যাবতীয় প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে।
এদিকে রাত ৩টায় ঢাকা থেকে সালাউদ্দিন কাদের চৌধুরীর লাশ চট্টগ্রামের উদ্দেশে রওনা দেওয়ায় রোববার সকাল ৯টার দিকে সালাউদ্দিন কাদের চৌধুরীর লাশ চট্টগ্রাম পৌঁছাতে পারে বলে পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন।
চট্টগ্রাম জেলা পুলিশ সুপার একেএম হাফিজ আক্তার রাইজিংবিডিকে জানান, সালাউদ্দিন কাদের চৌধুরীর লাশ চট্টগ্রামে পৌঁছানোর পর পুলিশ ও র্যাবের প্রহরায় তার লাশ নিরাপদে গ্রামের বাড়ি রাউজানে পৌঁছে দেওয়া এবং জানাজা শেষে দাফনের যাবতীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
এমআর





