খুলনায়মঙ্গলবার দুপুরে ১২ লক্ষ ৯৯ হাজার টাকাসহ হুন্ডি ব্যবসায়ীকে আটক করেছে ২১ বর্ডার গার্ড ব্যাটালিয়ন।
আটক কৃত হলো রনি আহম্মেদ(৩৫) সে পুটখালী উত্তরপাড়া গ্রামের আবুল কাশেমের ছেলে।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি একটি হুন্ডির চালান বেনাপোলে খলসী মোল্লা পাড়া এলাকা দিয়ে পাচার হচ্ছে। এমন সংবাদের ভিত্তিরত ২১ ব্যাটালিয়নের সদস্যা বেনাপোল খলসী গ্রামের মোল্লা পাড়ায় অভিযান চালিয়ে ১২ লক্ষ ৯৯ হাজার টাকা ও একটি মটর সাইকেলসহ রনি আহম্মেদকে আটক করে।
খুলনা ২১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোঃ ইমরান উল্ল্যাহ সরকার ( পিবিজিএমএস) জানান, আটককৃত টাকাসহ হুন্ডি ব্যবসায়ীকে বেনাপোল পোর্ট থানায় মানি লন্ডারিং আইনে একটি মামলা দিয়ে সোর্পদ করা হয়েছে।
শেখ নাছির উদ্দিন/এসএম





