বৈদ্যুতিক শর্টসার্কিটে মুহূর্তেই পাঁচ পরিবারের ২০টি ঘর আগুনে পুড়ে গেছে।
নীলফামারীর ডোমার উপজেলার ভোগডাবুড়ি ইউনিয়নের বিওপি বাজার এলাকায় বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিওপি বাজার এলাকার ছুটু মিয়ার বাড়ি থেকে বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়ে তা চারিদিকে ছড়িয়ে পড়ে। এতে পাঁচটি পরিবারের ২০টি ঘর মুহূর্তের মধ্যে পুড়ে যায়।
ক্ষতিগ্রস্থ ছুটু মিয়া জানান, অগ্নিকাণ্ডে প্রায় ২০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। এখন আমরা খোলা আকাশের নিচে বাস করছেন।
ডোমার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ভুপেন্দ্রনাথ বর্মন জানান, ঘটনাস্থলে পৌঁছে চার ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
কেএইচ





