স্বজনদের সঙ্গে ঈদ ও পূজা উদযাপনের জন্য রাজধানী ছাড়তে বৃহস্পতিবার ভোর থেকেই সদরঘাট লঞ্চ টার্মিনালে ঘরমুখো মানুষদের ঢল নামে।

বিকাল থেকেই যাত্রীদের ভিড় বাড়তে থাকে। বরিশাল-পটুয়াখালী-চাঁদপুরসহ দক্ষিণবঙ্গগামী যাত্রীদের উপচেপড়া ভিড়ে সবগুলো রুটের লঞ্চেই তিল ধারণের স্থান ছিলো না।

এবার ঈদ ও পূজার ছুটি একসঙ্গে হওয়ায় ইসলাম ও হিন্দু ধর্মালম্বীরা নাড়ির টানে গ্রামের বাড়িতে স্বজনদের সঙ্গে ঈদ উদযাপনের জন্য একসঙ্গে রাজধানী ছাড়তে শুরু করেছেন।

শুক্রবার থেকে সরকারি ছুটি শুরু আর ঈদ ও পূজার ছুটি মিলিয়ে টানা ৫ দিনের ছুটিতে বৃহস্পতিবার টার্মিনালের প্রতিটি লঞ্চের ভিতরে ও ছাদে ওঠা অসংখ্য মানুষ জীবনের ঝুঁকি নিয়ে দক্ষিণবঙ্গের উদ্দেশ্য যাত্রা করেন।

এসময় সদরঘাট টার্মিনাল ও সদরঘাটের পুরো এলাকায় যাত্রীদের উপচেপড়া ভিড় দেখা যায়। 

জেআই