রাজধানীর পল্টন ও যাত্রাবাড়ী এলাকায় পৃথক অভিযানে সন্দেহভাজন নয় ডাকাত সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিপএমপি) গণমাধ্যম শাখা থেকে এ তথ্য জানানো হয়েছে।
গ্রেপ্তানকৃতরা হলেন মো. মামুন হোসেন, মো. রিপন খান, মো. মজনু আহম্মেদ, ইলিয়াস, মহন মিয়া, কামাল হোসেন, মো. লিটন, রাজু মিয়া ও রবিউল হোসেন।
পুলিশ জানায়, শনিবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে চাপাতি ও ছুরি উদ্ধার করা হয়। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।
এমএনজে





