টেকনাফ উপজেলার সাবরাং এলাকা থেকে মানবপাচারকারী দুই সহোদরকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার উপজেলার হারিয়াখালী গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। দুপুরে সাংবাদিকদের এই তথ্য জানায় পুলিশ।

আটককৃতরা হলেন- ওই হারিয়াখালী গ্রামের সুলতান আহমদের ছেলে সামাদ (৩৫) ও হামিদ (৩০)।

টেকনাফ মডেল থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. আতাউর রহমান খন্দকার আটকের সত্যতা নিশ্চিত করেছেন।

কেএইচ