টঙ্গীর তুরাগ নদের পাড়ে বিশ্ব ইজতেমার প্রথম ধাপের আখেরি মোনাজাত শুরু হয়েছে।

আজ রোববার (১৫ জানুয়ারি) বেলা ১১টায় এ আখেরি মোনাজাত শুরু হয়।

সকাল থেকে দিক নির্দেশনামূলক বয়ানের পর লাখো মুসল্লি প্রতীক্ষা শেষে মোনাজাতে শরিক হন। এতে ইজতেমা ময়দানে জনসমুদ্রে হঠাৎ নেমে আসে পিনপতন নিরবতা।

লাখ-লাখ মুসল্লি দু’হাত তুলে মগ্ন হয়ে ‘আমিন-আমিন’ বলে স্রষ্টার কাছে ফরিয়াদ জানাচ্ছেন। মোনাজাত পরিচালনা করছেন ভারতের মাওলানা সাদ কান্ধলভী।

গত শুক্রবার বাদ ফজর শুরু হয় বিশ্ব ইজতেমার প্রথম ধাপ। তাবলিগ জামায়ত অনুসারিসহ দেশ-বিদেশি কয়েক লাখ মুসল্লি ইজতেমায় অংশ নেন।

বিশ্ব ইজতেমা ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর টঙ্গীসহ আশপাশের এলাকা ব্যাপক নিরাপত্তা বলবৎ রয়েছে।

এমবি