জাতীয়তাবাদী ছাত্রদল পটুয়াখালী জেলা শাখার সভাপতি গাজী আসফাকুর রহমান বিপ্লবকে পুলিশ কর্তৃক গ্রেফতারের প্রতিবাদ ও নিন্দা জানিয়ে বিক্ষোভ মিছিল করেছে কুয়াকাটা পৌর ছাত্রদল।

রোববার বিকেলে কুয়াকাটা পৌর বিএনপির পাঞ্জুপাড়াস্থ অস্থায়ী কার্যালয়ের সামনে এ বিক্ষোভ মিছিল করা হয়। এ সময় ছাত্রদল নেতাকর্মিরা দাবী করেন, যড়যন্ত্রমুলক মিথ্যা মামলায় গাজী আসফাকুর রহমানকে পুলিশ অহেতুকভাবে গ্রেফতার করেছে। অবিলম্বে মুক্তি দাবী করেছে পৌর ছাত্রদল নেতাকর্মিরা।

এমবিএইচ