রংপুরের বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে এক জামায়াতকর্মীসহ নাশকতা ও মাদক মামলার চার্জশিটভুক্ত ৩৫ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২৫সেপ্টেম্বর) দিবাগত রাত থেকে সোমবার (২৬ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। রংপুর জেলা পুলিশ কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়।

কন্ট্রোল রুম থেকে বলা হয়, বিভিন্ন মামলায় তাদের বিরুদ্ধে আদালতের ওয়ারেন্ট ছিলো। তবে দীর্ঘদিন ধরে পলাতক থাকায় তাদেরকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

রংপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) মো. সাইফুর রহমান জানান, গ্রেফতাররা আদালতের ওয়ারেন্টভুক্ত আসামি। বিভিন্ন মামলায় তাদের নামে চার্জশিট দেওয়া হয়েছিলো।

সোমবার (২৬ সেপ্টেম্বর) সকালে তাদের আদালতের মাধ্যমে রংপুর কারাগারে পাঠানো হয়।


এমএনজে