ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কৃষ্ণনগর গ্র্রামে ফুটবল খেলার সময় বজ্রপাতে শাহাবুদ্দিন মিয়া (২০) ও রকিব (১৮)নামে দুই যুবক মারা গেছেন। এসময় আরো আহত হয়েছেন আরো তিন যুবক।
বুধবার দুপুর আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-ওই গ্র্রামের নূরু মিয়ার ছেলে শাহাবুদ্দিন মিয়া ও ভৈরবপুর এলাকার রকিব।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বৃষ্টির মধ্যে গ্রামের মাঠে ফুটবল খেলছিলেন স্থানীয় একদল যুবক। এসময় বজ্রাপাত হলে পাঁচজন আহত হন। আহতদের মধ্যে শাহাবুদ্দিন ও রকিবকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ঢাকা, ১৩ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএইচ





