অব্যাহত চাঁদাবাজি ও ডাকাতি থেকে রক্ষা পেতে নাটোরে জুয়েলারি সমিতির সদস্যরা লাঠি ও বাঁশি নিয়ে মিছিল করেছেন।

শহরের বাহাদুর শাহ পার্ক থেকে বুধবার দুপুরে সমিতির সদস্যরা লাঠি নিয়ে বাঁশি বাজিয়ে মিছিলটি বের করেন। মিছিলটি শহরের পিলখানা, লালবাজার সড়ক প্রদক্ষিণ করে বাহাদুর শাহ পার্কে ফিরে এসে শেষ হয়।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জুয়েলারি সমিতির সভাপতি দুলাল কর্মকার, সাধারণ সম্পাদক ভক্ত চক্রবর্তী প্রমুখ।

এছাড়া জুয়েলারি সমিতির সদস্যরা প্রতিনিয়ত চাঁদাবাজির শিকার হচ্ছেন। এ ব্যাপারে পুলিশ প্রশাসনকে জানিয়েও কোনো ফল হয়নি। বাধ্য হয়ে তারা লাঠি ও বাঁশি নিয়ে নিজেদের প্রতিরক্ষার জন্য ঐক্যবদ্ধ হয়েছেন।

লাঠি-বাঁশি নিয়ে মিছিল হচ্ছে কেন, এ বিষয়ে প্রশাসন কি পদক্ষেপ নিচ্ছে, এ সম্পর্কে জানতে চাইলে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম খান কিছু বলতে অপারগ বলে জানান।

জেআই