নরসিংদীতে এক হাজার পিস ইয়াবা বড়িসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শনিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে শহরের ঘোড়াদিয়া এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক দুই মাদক বিক্রেতা হলেন— শামীম (২৫) ও রফিকুল ইসলাম (২০)। তাদের বাড়ি ঘোড়াদিয়া এলাকায়।
নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন জানান, শনিবার গভীর রাতে শামীম, রফিকুল ও সোহেল নামে তিন মাদক বিক্রেতা ইয়াবা বড়ি বিক্রির উদ্দেশ্যে চিনিশপুর ইউনিয়নের ঘোড়াদিয়া এলাকায় ঘোরাফেরা করছিল। পরে খবর পেয়ে গোয়েন্দা পুলিশের একটি দল সেখানে অভিযান চালিয়ে শামীম ও রফিকুলকে আটক করে। তবে সোহেল পালিয়ে যায়।
তিনি জানান, পরে তাদের দেহ তল্লাশি করে শামীমের কাছে পাঁচশ' ও রফিকুলের কাছে তিনশ' এবং সোহেলের ফেলে যাওয়া দুইশ'সহ মোট এক হাজার পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।
আটক দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হবে বলে জানান ওসি দেলোয়ার।
এমই
নরসিংদীতে হাজার পিস ইয়াবাসহ আটক ২
ফাইল ছবি
নরসিংদী প্রতিনিধি
নরসিংদীতে এক হাজার পিস ইয়াবা বড়িসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শনিবার গভীর রাতে শহরের ঘোড়াদিয়া এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক দুই মাদক বিক্রেতা হলেন— শামীম (২৫) ও রফিকুল ইসলাম (২০)। তাদের বাড়ি ঘোড়াদিয়া এলাকায়।
নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন জানান, শনিবার গভীর রাতে শামীম, রফিকুল ও সোহেল নামে তিন মাদক বিক্রেতা ইয়াবা বড়ি বিক্রির উদ্দেশ্যে চিনিশপুর ইউনিয়নের ঘোড়াদিয়া এলাকায় ঘোরাফেরা করছিল। পরে খবর পেয়ে গোয়েন্দা পুলিশের একটি দল সেখানে অভিযান চালিয়ে শামীম ও রফিকুলকে আটক করে। তবে সোহেল পালিয়ে যায়।
তিনি জানান, পরে তাদের দেহ তল্লাশি করে শামীমের কাছে পাঁচশ' ও রফিকুলের কাছে তিনশ' এবং সোহেলের ফেলে যাওয়া দুইশ'সহ মোট এক হাজার পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।
আটক দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হবে বলে জানান ওসি দেলোয়ার।
- See more at: http://bangla.samakal.net/2016/02/14/193055#sthash.hYWWKK6l.dpuf