সরকার বৃহস্পতিবার সারাদেশে ৬ হাজার নতুন চিকিৎসক নিয়োগ দেবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম।

বুধবার দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্ব মাতৃদুগ্ধ দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ ঘোষণা দেন মন্ত্রী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মোহাম্মদ নাসিম বলেন, আগামীকাল (বৃহস্পতিবার) থেকেই গ্রামে গ্রামে চিকিৎসকরা কাজ করতে শুরু করবেন। স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার এই উদ্যোগ নিয়েছে।

উল্লেখ্য, ৩৩তম বিসিএস-এ উত্তীর্ণ চিকিৎসকদের আগামী ৭ আগস্ট সকাল ৭টা থেকে ১১টার মধ্যে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে যোগদানের জন্য বলা হয়েছে।

ঢাকা, ৬ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এআর