শরীয়তপুর সদর হাসপাতালে অনুপস্থিত থাকার দায়ে ছয় চিকিৎসককে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) করা হয়েছে।
শনিবার শরীয়তপুরের ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. নির্মল চন্দ্র দাস কারণ দর্শানোর এ নোটিশ দেন।
ছয় চিকিৎসক হলেন- ডা. আকরাম এলাহী, ডা. দেবাশীষ সাহা, ডা. হাসান ইমাম, ডা. নওশাদ মাহমুদ, ডা. রাজীব শংকর কর্মকার ও মিতু আক্তার।
এ ব্যাপারে শরীয়তপুরের ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. নির্মল চন্দ্র দাস বলেন, সকালে হাসপাতাল পরিদর্শনে গিয়ে ওই ছয় চিকিৎসকের উপস্থিতি না পেয়ে লাল কালি দিয়ে হাজিরা খাতায় অনুপস্থিত করে দেই। পরে সিভিল সার্জন ডা. মশিউর রহমানের নির্দেশে তাদের শোকজ করা হয়।
এমই





