জেলার বিভিন্ন স্থানে শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

জেলা পুলিশ কন্ট্রোল রুম অপারেটর আসাদুজ্জামান আসাদ জানান, গ্রেফতারি পরোয়ানা, চুরি, ছিনতাই, মারপিট, ডাকাতি ও মাদকসহ বিভিন্ন অপরাধমূলক মামলায় ২৪ জনকে গ্রেফতার করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানাতে পারেননি তিনি।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. ফারুক হোসেন জানান, গ্রেফতার এ সব আসামিকে পুলিশি হেফাজতে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে দুপুরের মধ্যে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।

এমএ