রাজধানীর হাজারীবাগে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক যুবক নিহত হয়েছেন।

আজ (২০ নভেম্বর) বুধবার ভোরে হাজারীবাগ এলাকায় এই ‘বন্দুকযুদ্ধে’র ঘটনা ঘটে।

র‌্যাবের দাবি, নিহত নাদিম বাহাদুর (৩৮) তালিকাভুক্ত মাদকবিক্রেতা। তিনি ৯ মামলার আসামি ছিলেন।

র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান বলেন, গোপন খবর পেয়ে ভোরে হাজারীবাগ এলাকায় র‍্যাবের টহল দল যায়। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে তাদের লক্ষ্য করে গুলি করে মাদকবিক্রেতা নাদিমসহ তার সহযোগীরা। র‌্যাবও পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে গোলাগুলি থেমে গেলে ঘটনাস্থলে নাদিম বাহাদুরের গুলিবিদ্ধ লাশ পাওয়া যায়।

ওই কর্মকর্তা আরও বলেন, নিহত নাদিম তালিকাভুক্ত মাদকবিক্রেতা। তার নামে মাদকসহ ৯টি মামলা রয়েছে বলে জানান র‌্যাবের। ঘটনাস্থল থেকে বিদেশি পিস্তল, গুলি ও বিপুল পরিমাণ মাদক উদ্ধার করেছে।

এমবি